1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:12 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, যেভাবে দেখছে বিসিবি

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026,

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ।
ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও খুব বেশি চিন্তিত নয় বিসিবি।  সঙ্গে আলাপকালে বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘এক একটা গ্রুপে ছয়টা করে দল। এর মধ্যে চারটা করে দল দ্বিতীয় রাউন্ডে যাবে। আমাদের ভালো সুযোগ রয়েছে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে যদি আমরা জিততে পারি। তাহলে আমাদের ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি তাহলেও ভালো। আমাদের জন্য ভালো হয়েছে আর কি।’
লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে শিপন বলেন, ‘আমি বেশি দূর চিন্তা করতে চাচ্ছি না। আপাতত আমাদের সুপার এইট লক্ষ্য থাকা উচিত। আগেরটা আগে দেখতে চাই সেটা ঠিক হবে। সুপার এহট নিশ্চিত করতে চাই পরে দেখা যাবে ফাইনাল বা সেমি-ফাইনাল। মূলত বড় টুর্নামেন্টে ফাইনাল খেলতে আমাদের সময় লাগবে।’

‘বি’ গ্রুপের চেয়ে ‘এ’ গ্রুপই তুলানামূলক সহজ দাবি বিসিবির এই নির্বাচকের, ‘আমার কাছে মনে হচ্ছে যে বি গ্রুপ থেকে আমাদের গ্রুপটা খারাপ না, আমরা যেখানে রয়েছি। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি, ওয়ানডে বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকাকে অল্পের জন্য হারাতে পারিনি। টি-টোয়েন্টিতে হারাতে পারব না এটা কেউ বলতে পারবে না কিন্তু, যে কোনো কিছু হতে পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT