1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 4:42 am

আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026,

আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে নদী অববাহিকায় কুশয়ার দাপট থাকবে। সেই সঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৫ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT