1. admin@nagorikchitra.com : admin :
July 27, 2026, 9:12 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

আগারগাঁওয়ে জিটিডি মিডিয়া প্রোডাকশনের চলচ্চিত্র উৎসব কাল

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026,

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় গ্রন্হাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল ট্রেন্ড ক্লাইমেট চেঞ্জ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (GTCF) ২০২৬’। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে জিটিডি (GTD) মিডিয়া প্রোডাকশন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর আশরাফুল আলম জানান, চলচ্চিত্রের শক্তিশালী মাধ্যমের সাহায্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে জলবায়ু কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করাই এই উৎসবের মূল লক্ষ্য। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান ও পেশাদার নির্মাতাদের জমা দেওয়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সহনশীলতা এবং সামাজিক পরিবর্তন বিষয়ক নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি এখানে বিশেষ প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘বেস্ট জুরি অ্যাওয়ার্ড’ (Best Jury Award) অর্জন করেছে বাংলাদেশের শর্ট ডকু-ফিল্ম “The Taste of Honey”। আফসানেহ অ্যাঞ্জেলিনা রাফি ও ম্যাডেলিন বাজিল প্রযোজিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ফাবেহা মনির ও মোহাম্মদ রকিবুল হাসান। সিনেমাটির মূল চরিত্রে (কাস্ট) অভিনয় করেছেন শোরবানু খাতুন।

উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে জলবায়ু সচেতনতা বাড়াতে ভুটানের পাহাড়ি অঞ্চলের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সামনে পারফর্ম করার জন্য একজন পিয়ানোবাদকের যাত্রার গল্প নিয়ে নির্মিত বিশেষ শর্ট ডকুমেন্টারি “The Girl and Her Piano”।

এবারের উৎসবে কোলাবোরেটিভ নেটওয়ার্ক ও পার্টনার হিসেবে যুক্ত রয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO), কারিতাস (CARITAS), কেয়ারার্স ওয়ার্ল্ডওয়াইড এবং বায়ার্স অব বাংলাদেশ-এর মতো আন্তর্জাতিক ও জাতীয় সংস্থাসমূহ।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। এছাড়া সিঙ্গাপুর হাই কমিশনের মিশন প্রধানের পক্ষে দ্বিতীয় সচিব (ভিসা ও কনস্যুলার) মিসেস জয়নাব আলী আমদানসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট পরিবেশবিদ, গবেষক, জাতীয় পর্যায়ের চলচ্চিত্র নির্মাতা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং তরুণ নেতৃবৃন্দ এই উৎসবে অংশ নেবেন। ফেস্টিভ্যাল ডিরেক্টর আশরাফুল আলমের পক্ষে আয়োজক কমিটি দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমী, পরিবেশকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT