1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 12:38 am
শিরোনামঃ
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষকদলের সাক্ষাৎ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

প্রায় ২০ বছর পর ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

এছাড়া আজ বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা এটি। তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জায়গায় জনসভায় অংশ নেবেন।
কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
টাঙ্গাইলের জনসভা নিয়ে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জনসভাটিকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। ইতোমধ্যে একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT