1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইউটিউবে সাফল্যের শিখরে ১৩ বছরের রায়াত: পেলো ইউটিউব সিলভার প্লে বাটন

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025,

নিজস্ব প্রতিবেদক 

ফুটবল ও রোনালদোর প্রতি ভালোবাসা থেকেই জনপ্রিয় ইউটিউবারে পরিণত সপ্তম শ্রেণির ছাত্র তাহসিন শাহরিয়ার রায়াত

খুলনা প্রতিনিধি : মাত্র ১৩ বছর বয়সেই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে অসাধারণ সফলতা অর্জন করেছে তাহসিন শাহরিয়ার রায়াত। ফুটবল ও বিশ্বখ্যাত তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন্দ্র করে নির্মিত তার ইউটিউব চ্যানেল “OP GOOD BOY RAYAT” ইতোমধ্যেই ১ লাখ ২৪ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই অর্জনের স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ রায়াতকে সম্মাননা স্বরূপ সিলভার প্লে বাটন প্রদান করেছে।

রায়াত খুলনা সরকারি সালাউদ্দিন ইউসুফ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফুটবলের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। প্রিয় ফুটবলার রোনালদোকে অনুকরণ করে মাঠের খেলায় যেমন মনোযোগী, তেমনি ইউটিউবে রোনালদো ও ফুটবলভিত্তিক তথ্য, বিশ্লেষণ এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করে সে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

রায়াতের বাবা, মোঃ জাহাঙ্গীর আলম রায়হান—স্বেচ্ছাসেবী সংগঠন কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান। তিনি বলেন,

“ছেলের এই সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের। ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে নতুন এক সম্ভাবনার পথে নিয়ে যাচ্ছে। আমরা তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এই কামনা করি।”এত অল্প বয়সে বড় পরিসরের দর্শক তৈরি করে রায়াত প্রমাণ করেছে—নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা থাকলে বয়স সাফল্যের পথে বাধা নয়। রোনালদোকে আদর্শ মানা এই কিশোর ভবিষ্যতে আরও বড় অর্জন করবে—এমনটাই প্রত্যাশা পরিবারের পাশাপাশি তার অনুসারীদেরও।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT