1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগে ৩ তারকা ক্রিকেটার, খেলা কবে-কখন-কীভাবে

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026,

প্রতিনিয়ত ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে। ক্রিকেটে এখনও সেভাবে স্থায়ী আসন গাড়তে না পারা ইউরোপেও এবার সেই হাওয়া লাগতে যাচ্ছে। বেলজিয়ামে আয়োজন করা হবে ইউরোপীয় টি-টোয়েন্টি লিগ (ইইউ টি২০)। ইতোমধ্যে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা রসি ভ্যান ডার ডুসেন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আগামী ৩০ মে থেকে ৭ জুন বেলজিয়ামের ব্রাসেলসে হতে পারে ইইউ টি২০ লিগ। প্রায় একই সময়ে চলবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ভাইটালিটি ব্লাস্ট। ডেস্টিনো লেজেন্ডস স্পোর্টস এলএলসির সঙ্গে যৌথভাবে ইউরোপীয় টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট বেলজিয়াম। লিগটির মান উন্নত রাখতে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটার এবং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে।

তিন তারকা ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ইইউ টি২০ লিগের দূত করা হয়েছে ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে। এ ছাড়া গত ২৬ ডিসেম্বর থেকে নাম নিবন্ধন শুরু হয় ইউরোপীয় লিগটিতে, আয়োজকদের দাবি– ৪৮ ঘণ্টায় ২০০–এর অধিক আন্তর্জাতিক ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগটি অনুষ্ঠিত হবে ৬ দলের অংশগ্রহণে, বেলজিয়ামের বিভিন্ন শহরের নামে হবে দলগুলো– অ্যান্টওয়ার্প, ব্রুজেস, লভেন, লিয়েজ, ঘেন্ট ও ব্রাসেলস। তবে ম্যাচগুলো এক শহরে নাকি ভিন্ন ৬ ভেন্যুতে হবে তা এখনও নিশ্চিত নয়।
সম্ভাব্য ড্রাফটের জন্য সাতটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হবে। এর মধ্যে সর্বোচ্চ মানের ‘আইকন’ ক্যাটাগরিতে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে ১৫০টি ম্যাচ খেলেছেন এমন পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের রাখা হবে। এমনকি গত ২ বছরেই অন্তত ৫০টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে তাদের। এরপর ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় মুখের স্থান দেওয়া হবে। ন্যূনতম ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, পূর্ণ সদস্য দেশে ১২০টি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ এবং গত ২৪ মাসে সর্বনিম্ন ৪০ ওভার খেলতে হবে তাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT