1. admin@nagorikchitra.com : admin :
September 11, 2026, 9:05 am
শিরোনামঃ
সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না ,নেপথ্যে পিআইও রিয়াজুল  ‎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে দৈনিক নাগরিক চিত্র ও ভিশন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আশরাফ উদ্দিন বকুলকে দৈনিক নাগরিক চিত্র পরিবারের শুভেচ্ছা টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব প্রেসিডেন্ট সেলুন: ঐতিহাসিক ও রাজকীয় রেল কোচের অভ্যন্তরীণ সংরক্ষিত রূপ দর্শন। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ তৃতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ  সত্য ও মানবতার ফেরিওয়ালা: নরসিংদীর সাংবাদিকতার এক উদীয়মান তারুণ্যের প্রতীক হৃদয় এস সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যু, কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা বাংলাদেশ টেলিভিশনে ‘বৈশাখী সংগীত একাডেমী’ নরসিংদীর গৌরবময় অর্জন সাংস্কৃতিক সংগঠন হিসেবে এ গ্রেডে উত্তীর্ণ চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সাথে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

ইরানের অধিকাংশ ড্রোন কারখানা ধ্বংস: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026,

ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য রয়েছে এবং দেশটির অধিকাংশ ড্রোন কারখানা ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৫ জুন) এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশিরভাগ স্থাপনাই বর্তমানে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়েছে। তবে তেহরানের হাতে এই মুহূর্তে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবশিষ্ট রয়েছে, সেটির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।

মার্কিন প্রেসিডেন্টের মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। শতকরা হিসেবে ইরানের হাতে এখন হয়তো মাত্র ২১ বা ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা টিকে আছে। ট্রাম্প স্বীকার করেন যে এই পরিমাণ অস্ত্রও কম নয়, তবে আগের তুলনায় তা অত্যন্ত নগণ্য। তিনি আরও দাবি করেন, এই যৌথ হামলার ফলে ইরানের সামরিক নেতৃত্ব কার্যত ছিন্নভিন্ন হয়ে পড়েছে।

এদিকে দুই দেশের মধ্যে এখনো কোনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ার পেছনে ইরানি নেতৃত্বের ‘অযথা গর্ব’ কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ ভাবতেই পারছে না যে তারা এমন এক কঠিন পরিস্থিতিতে পড়বে। বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু শর্ত তাদের মেনে নিতে হচ্ছে যা তারা কখনো কল্পনাও করেনি, তবে চুক্তি করা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথও খোলা নেই।

অবশ্য এই টানাপোড়েনের মাঝেই গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনা বেশ ভালোই এগোচ্ছে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়া নিয়ে শতভাগ নিশ্চয়তা না দিলেও, চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি বড় সমঝোতা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT