1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:52 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হচ্ছেন।
বৃহস্পতিবার  সকাল থেকে সিলেট মহানগরের ও সুনামগঞ্জের বিভিন্ন থানা এলাকা ও আশপাশের থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মিছিল সহকারে মাঠে প্রবেশ করেন। মিছিলগুলোতে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাঠে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, আলিয়া মাদরাসা মাঠে চলমান কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT