1. admin@nagorikchitra.com : admin :
June 27, 2026, 11:38 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

এক দফা দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন,স্মারকলিপি প্রদান 

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025,

পাভেল ইসলাম  

হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

অপর দিকে একই দাবিতে দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন কর্মচারীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও মাস্টাররোলভুক্ত প্রায় ১৪৯ জন কর্মচারী দীর্ঘ ২০–২৫ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন। সিটি করপোরেশন থেকে ওয়াসায় হস্তান্তরের পর ১৫৭টি পদ সৃষ্টি হলেও সিটি করপোরেশন থেকে আসা ১২২ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

স্থায়ীকরণের দাবিতে বহুবার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় কর্মচারীরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট (নং-৬০১৯/২০১৫) দায়ের করেন। ২০২৩ সালের ১৫ মে হাইকোর্ট নয়টি প্রতিষ্ঠানের পক্ষে রায় দেন। এ রায়ের পর তিনটি প্রতিষ্ঠানের কর্মচারীকে স্থায়ীকরণ সম্পন্ন হয়।

এছাড়া খুলনা ওয়াসার বিভিন্ন বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিস আদেশের মাধ্যমে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের উদাহরণও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে রায় বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ওয়াসা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলন বা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।মানববন্ধনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম।সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। এ ছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT