1. admin@nagorikchitra.com : admin :
March 29, 2026, 3:30 am
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর বলেন, আগামী রবিবার (২৫ জানুয়ারি) থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য সংশোধন কার্যক্রম চালু করা হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত করতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে ইসি।
তবে জরুরি সংশোধন-সেবা চালু রেখে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু ছিল।

প্রসঙ্গত, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT