1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:41 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ালটন–মার্সেল কোম্পানির অবিচারের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তিপূর্ণ সমাবেশ

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,

স্টাফ রিপোর্টার:

ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিভিন্ন অন্যায় চুক্তি ও নীতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় শান্তিপূর্ণ ‘প্রতিবাদ সমাবেশ–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে ‘ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর ক্ষতিগ্রস্ত ডিলার পরিষদ’।

সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক পরিষদের আহ্বায়ক মসরত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন (BEBA)–এর কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওয়ালটন ও মার্সেল কোম্পানির পক্ষ থেকে ডিলারদের ওপর অযৌক্তিক চাপ, অসম চুক্তি, অন্যায় কমিশন ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত ডিলারদের পুনর্বাসনে উদাসীনতা নিয়ে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত। এসব কারণে শতশত ডিলার ব্যবসা হারানোর পাশাপাশি ঋণের বোঝায় ডুবে গেছে।

ব্যবসায়ীদের প্রধান দাবি সমূহ, ক্ষতিগ্রস্ত ডিলারদের পূনর্বাসন নিশ্চিত করতে হবে। সকল অন্যায় চুক্তি/ডিড বাতিল বা সংশোধন করতে হবে। ন্যায্য ও সমতাপূর্ণ কমিশন ব্যবস্থা চালু করতে হবে।আহ্বায়ক মসরত উল্লাহ বলেন,প্রধান অতিথি আবুল কাশেম খোকন বলেন,সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষতিগ্রস্ত ডিলাররা অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT