1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:43 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক।

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে।সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেকপোস্টে তল্লাশি জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানোর পর যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভারসহ বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”তিনি আরও বলেন, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।##

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT