1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 9:05 am

কখনো দেশের বাইরে ছিলাম না : সুমাইয়া শিমু

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026,

অভিনেত্রী সুমাইয়া শিমু কি তবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন? গত কিছু দিন ধরে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এক ভিডিও বার্তায় শিমু তার অবস্থান পরিষ্কার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সুমাইয়া শিমু কি দেশে থাকে নাকি দেশের বাইরে থাকে?’
ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা মনে করেন আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশে থাকি না কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না।’

‘আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমি দেশেই থাকব। আমার এরকম কোনো ধরনের প্ল্যান নেই যে আমি দেশের বাইরে চলে যাব।’
বিদেশে যাওয়ার বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন, ‘মাঝে মধ্যে আমি বেড়াতে যাই, আপনারা যেমন যান। মাঝে মধ্যে আপনারা যান না দেশের বাইরে কখনও ৫ দিন, ১০ দিন বা ১৫ দিনের জন্য? আমিও ঠিক ওভাবেই ঘুরতে যাই। ঘোরা শেষ হলে আবার চলে আসি।’

প্রসঙ্গত, সুমাইয়া শিমু ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে অভিষেক হয়। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে সুমাইয়া প্রশংসিত হোন।

২০০৮ সালে তিনি স্বপ্নচূড়া নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার পুরস্কার লাভ করেন। তিনি ৭ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT