1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:12 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে তীব্র শীত, ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025,

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে আবারও জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা। রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশা ও শীতল বাতাসে জেলাজুড়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার প্রভাবে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। কনকনে ঠান্ডার কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, “কয়েকদিন তেমন ঠান্ডা ছিল না। আজ হঠাৎ করেই শীতল বাতাস আর ঠান্ডা শুরু হয়েছে। বাতাসের কারণে জনজীবন অনেকটাই কাহিল হয়ে পড়েছে।”

এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT