1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 12:08 am
শিরোনামঃ
আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা.  বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী  শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার  ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অপারেটর: সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বমানের সেবার সময় এখনই জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন, মহাসচিব ঈসিতা হাসানকে বরণ লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026,

 

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের শাহাপুর গ্রামে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রামের সাবেক মেম্বার হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, শাহাপুর গ্রামের মোঃনুরউদ্দিন -সুন্দর আলী ,লেয়াকত আলী -আব্দুল হালিম – আজাদ মাষ্টার – হাবিবুর রহমান-কালাই মিয়া, আব্দুল মুনায়েম বিডিয়ার- তাজুল ইসলাম ফয়সল মিয়া সফর আলি, ঈমান আলি, সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT