1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল, হতে পারে যেসব আলোচনা

Reporter Name
  • Update Time : Thursday, January 22, 2026,

নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এবং সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
এই অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির কাছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এক দিনের সময় চেয়েছেন। তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারের সঙ্গে কথা বলা প্রয়োজন এবং তিনি এখনো ‘মিরাকলের’ আশায় আছেন।”

জানা গেছে, আজকের বৈঠকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন প্রেক্ষাপটে নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের জানানো হবে। পাশাপাশি সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ ও বিকল্প পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, ভারতে উগ্রবাদীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সরকারের নির্দেশে বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে বিসিবি দুই দফায় আইসিসির সঙ্গে বৈঠক করলেও শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবিতে তারা অনড় থাকে।

এদিকে আইসিসি বোর্ডসভা শেষে জানায়, বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক বা সংশ্লিষ্ট কারো জন্য ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে তারা মনে করে। মুস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ হিসেবেও উল্লেখ করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT