1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 11:12 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে, হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026,

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।

ট্রাম্প পলিটিকোকে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT