1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:49 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গন্তব্যের আয়োজনে নৃত্যালেখ্য ‘লিলুয়া বাতাস’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025,

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি)

শব্দের জাদুকর, খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ–এর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্যালেখ্য ‘লিলুয়া বাতাস’–এর বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো পরিবেশেই ছিল স্মৃতিময় আবেগ ও শিল্পভাবনার ছোঁয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ সহকারী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনামারুফা মঞ্জুরি খান, জেলা কালচারাল অফিসার (অ: দা:)রবিউল ইসলাম রবি, বর্ষীয়ান সাংবাদিক

এ ছাড়া উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক কবি ও রন্ধনশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল ও নৃত্যশিল্পী সিদ্দিকুর রহমান সিদ্দিক, এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি–সম্পাদক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“কদমগুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে, তুমি চলে এসো… এক বরষায়…”যদিও প্রকৃতিতে এখন বর্ষা নয়, তবুও হুমায়ুন আহমেদ যেন তাঁর সৃষ্টির কোমল শ্যামল স্নিগ্ধতায় আমাদের হৃদয়ে চিরকালীন এক বর্ষা হয়ে বইতে থাকেন—এমন অনুভূতিতেই ভাসছিল পুরো অনুষ্ঠানমঞ্চ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারভীন আরা, সভাপতি, গন্তব্য, পাবনা।উপস্থাপনায় ছিলেন গন্তব্যের নৃত্যপরিচালক মুস্তাকিম ইব্রাহিম তন্ময়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT