1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 2:18 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী।

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026,

নিজস্ব প্রতিবেদক 

সোমবার গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে বর্ণিল সাজসজ্জা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পালিত হয় দিনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর টঙ্গী প্রতিনিধি মামুনুর রশীদ রানা এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা প্রতিনিধি আলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস গাজীপুরের চিফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি আফজাল হোসেন, যুগান্তর টঙ্গী পূর্ব প্রতিনিধি লুৎফুজ্জামান লিটনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সব কথা সবার কথা” এই স্লোগানকে ধারণ করে চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সংবাদ পরিবেশন করে আসছে। গণতন্ত্র, মানবাধিকার ও সত্য প্রকাশে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠান শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT