1. admin@nagorikchitra.com : admin :
June 27, 2026, 11:42 pm
শিরোনামঃ
একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস কর্মকর্তার ছবি দিয়ে মানহানিকর সংবাদ: ওসি মামলা না নেওয়ায় ডিসির দ্বারস্থ শিক্ষক অপরাধ দমনে কঠোর বার্তা, গুলশান থানার ওসি দাউদ হোসেন জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতীয় আম ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ৩২, চার দেশে সুনামি সতর্কতা ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে, ভ্যাকসিন উৎপাদনে জোর স্বাস্থ্যমন্ত্রীর পাবনায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে নিহত দুই তেজগাঁও ও দারুস সালামে র‍্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ উত্তরায় ১,১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধন্যবাদ

গাজীপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025,

সাইফুল আলমঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ রা ডিসেম্বর ২০২৫ ইং) বিকেল ৪টায় জয়দেবপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এ গণদোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। বিকাল ৪টার আগেই বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল ভাওয়াল রাজবাড়ী মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ গণদোয়া অনুষ্ঠানে অংশ নেন। বেগম জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। এর আগে বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন

সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি,বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী প্রমুখ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আহমদ আলী রুশদি, এডভোকেট আব্দুস সালাম, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, শাহাদাত হোসেন শাহিন, অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, বেলায়েত হোসেন, রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৬ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রগঠন, আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান তুলে ধরে বলেন-গণতন্ত্র প্রতিষ্ঠা ও টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জানান, সারাদেশে দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, দেশ-বিদেশের মানবাধিকারকর্মী ও রাষ্ট্রপ্রধানরাও তার আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন। বক্তারা

বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশপ্রেমিক নেত্রী। যার জন্য দেশবাসী দুই হাত তুলে দোয়া করছে, অনেকেই তার সুস্থতার জন্য রোজা রাখছেন, নফল নামাজ আদায় করছেন, মসজিদ-মন্দির-গির্জায় প্রার্থনা করছেন। তারা আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বক্তারা স্মরণ করেন-শহীদ জিয়াউর রহমান ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া দেশের জন্য আজীবন কাজ করেছেন এবং জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। গণদোয়া চলাকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে মানুষের ঢল নামে। মোনাজাতের সময় হাজারো কণ্ঠে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলে কান্না করতে দেখা গেছে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT