1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 10:10 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025,

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিভিন্ন সূত্র তথ্যের মাধ্যমে জানতে পারে, চলমান শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। সেই তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং টহল জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিক সফলতা হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায়

সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রচলিত আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে আটককৃত চকো প্লাস সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, বিগত ০১ মাসে এই ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল চকো প্লাস সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT