1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চ্যাম্পিয়নস লিগে ঐতিহাসিক অঘটন : বোদোর কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026,

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য এক রাত উপহার দিল নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিম্ট। শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কিয়েতিল ক্নুটসেনের শিষ্যরা। ম্যাচের নায়ক কাসপার হগ, জোড়া গোল করে নিজের দেশ নরওয়েতে ফেরা আর্লিং হালান্ডকে পুরোপুরি ছাপিয়ে যান তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বোদো।
২২তম মিনিটে ওলে ডিডরিক ব্লমবার্গের ক্রসে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন হগ। মাত্র ১১৯ সেকেন্ড পরেই আবারও ব্লমবার্গের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দর্শকদের হতবাক করে দেন জেন্স পিটার হাগ।
মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে এসে দুর্দান্ত এক দূরপাল্লার শটে সিটির জালে বল জড়ান তিনি। যদিও এক মিনিটের মধ্যেই রায়ান চেরকি একটি গোল শোধ দেন, ততক্ষণে ম্যাচের রাশ অনেকটাই বোদোর হাতে।

৬০ মিনিটের পর ম্যাচে শেষ পেরেক ঠুকে যায় সিটির জন্য। মাত্র ৫৩ সেকেন্ডের ব্যবধানে দুইটি হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন মিডফিল্ডার রদ্রি।
দশজনের দলে পরিণত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশ জায়ান্টরা।

ম্যাচজুড়ে হতাশ করেন হালান্ড। মাত্র ১৪ বার বল স্পর্শ করতে সক্ষম হন তিনি, গোলের দেখা তো পানইনি। বিপরীতে, হগ আরও একাধিক সুযোগ তৈরি করেন, যদিও অফসাইডের কারণে দুটি গোল বাতিল হয়।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল বোদো/গ্লিম্ট।
অন্যদিকে, শীর্ষ আটে থেকে সরাসরি নকআউটে যাওয়ার লক্ষ্যে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT