1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 9:40 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

জরুরি সভায় যোগ দিতে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026,

পাকিস্তান ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠেয় এই জরুরি বৈঠকে পাকিস্তান ছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে, অংশ নেবে। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পরই এই সংকট তৈরি হয়।
জিও সুপার আরো জানিয়েছে, আইসিসির বৈঠকের পাশাপাশি আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে তিনি সন্ধ্যায় বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, আইসিসি পর্দার আড়ালে পাকিস্তানকে তাদের অবস্থান পুনর্বিবেচনায় রাজি করাতে বিকল্প কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খেলাধুলা থেকে রাজনীতি দূরে রাখার আহ্বান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে ফেডারেল সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে আমরা খেলব না। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT