1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:52 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

কেন্দ্রীয় মিডিয়া সেলের দায়িত্ব পেলেন সাংবাদিক নুরে আলম পারভেজ

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক আশরাফুল আমিনের নির্দেশনায় এই মিডিয়া সেল ঘোষণা করা হয়।

৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ঘোষিত এ মিডিয়া সেল নির্বাচনকালীন সময়ে সংগঠনের সার্বিক কার্যক্রম, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি প্রচার, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং তথ্য আদান–প্রদানের দায়িত্ব পালন করবে।

ঘোষিত কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ মাসুদকে। সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাফিজুর রহমান শফিক, নূরে আলম পারভেজ, রাজু আহমেদ, আকাশ মনি, মির্জা সুবেদ আলী রাজা, মশিউর রহমান সুমন, মোঃ মোর্শেদ আলী মারুফ এবং মোঃ সাইদুল ইসলাম।

এ ছাড়া জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মোরশেদ আলম (চঞ্চল)।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংগঠনের বার্তা ও কর্মসূচি গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে এবং সময়োপযোগী তথ্য সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় মিডিয়া সেল সক্রিয়ভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT