1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 1:59 am
শিরোনামঃ
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষকদলের সাক্ষাৎ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি ইরানের

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাদুরো স্টাইলে তুলে আনার হুমকি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান রহিমপুর আজঘাদি। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এই হুমকি দেন।

সম্প্রতি ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য আজঘাদি বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে, তাদের সব অঙ্গরাজ্য ও শহরে ধ্বংসাত্মক অভিযানসহ যেকোনো ধরনের অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে। মার্কিন কর্মকর্তা এবং তাঁদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে।’

ইরানি এই কর্মকর্তা বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে অবশ্যই তা-ই করতে হবে, যা তারা মাদুরোর সঙ্গে করেছিল। ট্রাম্পকে তাঁর মেয়াদে বা এর পরেও এই অন্যায়ের মাশুল দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি, ট্রাম্পকে ধরে আনা হবে।’

চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বাসভবনে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

ওই অভিযানে মার্কিন সামরিক বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায়। তাঁদের কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে বলে জানান ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।

নিন্দা জানায় ইরান, চীন, রাশিয়া, কিউবা, স্পেন, কলম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেওয়া হয়। সূত্র : ইরান ইন্টারন্যাশনাল, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT