1. admin@nagorikchitra.com : admin :
February 8, 2026, 11:35 pm
শিরোনামঃ
গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ মার্কিন শুল্ক আরো কমবে, আশা বাণিজ্য উপদেষ্টার জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি: কার্যক্রমে অচলাবস্থা চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন: আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য মাঠে সুন্দরগঞ্জে ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: চিত্রনায়িকা বুবলী

ঢাকা-১১ : নাহিদের পক্ষে প্রতীক সংগ্রহ‘ এই নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে’

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026,

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার পক্ষে শাপলা কলি প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১১ আসনের জন্য বরাদ্দ প্রতীক শাপলা কলির চিঠি সংগ্রহ করেন।

অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, আপনারা জানেন যে, সারা বাংলাদেশে আজ প্রতীক বরাদ্দ চলছে। ঠিক সেই আলোকেই ঢাকা-১১ আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে আমরা তার প্রতীক বরাদ্দ নিতে এসেছি। আমরা সফলভাবেই আমাদের যে প্রতীক শাপলা কলি পেয়েছি।
তিনি বলেন, সারা বাংলাদেশে আমাদের ১০ দলীয় জোটের হয়ে ৩০ জন এনসিপির পক্ষ থেকে নির্বাচন করছে। সেই ৩০ জন সারা বাংলাদেশে কিন্তু শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে।
শাকিল আহমেদ বলেন, সারা বাংলাদেশে ১০ দলের জোটের প্রার্থী দিয়েছি। আমরা মনে করি, দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা মার্কাসহ আমাদের ১০ দলের জোটের যে প্রার্থীরা রয়েছেন, তাদের মানুষ ভোট দেবেন।

তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে, ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আজ নতুন বাংলাদেশের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে। কারণ আমরা ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। একইসঙ্গে মানুষকে চাঁদাবাজ-দখলবাজের বিরুদ্ধে গিয়ে ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষকে ১০ দলের জোটকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT