1. admin@nagorikchitra.com : admin :
March 11, 2026, 10:04 am

দিবস ফাউন্ডেশন কালীগঞ্জ শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026,

সাকিল আল ফারুকী

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দিবস ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ রমজান) কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাওরাইদ বাজার টেকপাড়া এলাকায় অবস্থিত মোক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবস ফাউন্ডেশনের কর্ণধার মোঃ সজীব শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ কামরুল কায়েস। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী এবং মোক্তারপুর দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু ইউসুফ শেখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোক্তারপুর দারুল ফালাহ মাদ্রাসার সভাপতি মোঃ আমজাদ হোসেন মাস্টার, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ সরকার, আনন্দ টেলিভিশন ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গ্রাম বাংলা নিউজ ২৪.কমের স্টাফ রিপোর্টার মোঃ আলী আজগর খান পিরু এবং গাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক বসুন্ধরার ক্রাইম রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্টুডিও ভয়েস গাজীপুরের পরিচালক মুফতি সোহাইল মাহমুদ এবং মাওলানা আফসার উদ্দিন আফতাব।
তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গ্রুপ-ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন ডেমরা আফজালুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান লাভ করেন জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী মোঃ হাসান মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ডেমরা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোঃ নূর মোহাম্মদ।
গ্রুপ-খ বিভাগে প্রথম স্থান অর্জন করেন ফারুকিয়া ইসলামিয়া মাদ্রাসার রিয়াজুল ইসলাম। দ্বিতীয় স্থান লাভ করেন দারুল ফালাহ মাদ্রাসার রাশেদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন নারগানা মাদ্রাসার হোসাইন আহমদ।

গ – গ্রুপ ইসলামী সংগীত হামদ ও নাতে রাসুল (সা:) আজিজুল ইসলাম মুক্তারপুর দারুল ফালা মাদ্রাসা ২য় জুনায়েদ শেখ ডেমরা নূরানীয়া মাদ্রাসা৩য় আলামিন ডেমরা আফজালুল উলুম মাদ্রাসা
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT