1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:04 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী আমতলী রেলওয়ে মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,

কাজী আশরাফুল আলম টঙ্গী গাজীপুর 

গাজীপুরের টঙ্গী আমতলী রেলওয়ে মাঠ সংলগ্ন এলাকায় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরাফত হোসেন সাবেক সভাপতি টঙ্গী থানা জাতীয়তাবাদী দল বিএনপি। গাজীপুর মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহবায়ক সদস্য ও টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী। আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলী, সাবেক সভাপতি, ৪৬ নং ওয়ার্ড বিএনপি, গাজীপুর মহানগর।দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ সাইমন খান, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী। তার উদ্যোগে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

দোয়া পরিচালনাকারী আলেমগণ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করে মোনাজাত করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, দেশনেত্রীর সুস্থতার জন্য এলাকাবাসীর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT