1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:49 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

দেশ ছাড়ার গুজবের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

গতকাল সন্ধ্যা থেকেই গুঞ্জন অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভরও ক্রিকেটাঙ্গন বেশ সরগরম ছিল, দেশ ছেড়ে গেছেন বুলবুল। তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছিলেন দেশেই আছেন বুলবুল।
গতকাল  বুলবুল নিজেই বলেছিলেন, দেশেই আছেন, কোথাও যাচ্ছেন না তিনি। কোনো পরিকল্পনায় হয়নি যাওয়ার।
এরপর আজ (সোমবার) সকাল এগারোটা নাগাদ বিসিবিতে হাজির হয়েছেন বিসিবি সভাপতি। এ সময় শের-ই-বাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে।
প্রসঙ্গত, পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে কঠিন সময় পার করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি বিসিবির দাবি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। এর মধ্যে বিসিবির অন্দরেও চলছে অস্থিরতা। বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT