1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নরসিংদীর আদালত ভবনের ভিতরে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক গুরুত্বর আহত।

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরের দিকে কোর্ট ভবনের ভিতরে এ ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী জানা যায়,কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ এর পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পরই হামলা কারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,আহত সিয়ামের সাথে পূর্বে শত্রুতার জের ধরে কোর্ট ভবনে সিয়াম এর ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়াম এর বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন,সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে এসেছিলেন। এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদালতে আসা বিচারপ্রার্থীরা বলেন ,আদালত এর ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT