1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:01 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীর বিসিক শিল্পনগরীতে ৫৩ জন নিহতদের স্মরণে মান্নান ভূঁইয়া পরিষদ এর পক্ষে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে,আমতলা বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিক এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে আমতলা বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মীর মোঃ রোমান মিয়া,আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কিবরিয়া গাজী,পুটিয়া ইউপি সদস্য মোঃ রতন মিয়া,মান্নান ভূঁইয়া পরিষদ এর প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী,সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ ইং সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ এর পক্ষ থেকে আলোচনা সভা,দোয়া ও গণভোজ এর আয়োজন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT