1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত’র দল হেসেখেলে জিতে শিরোপা ঘরে তুলেছে। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত।
বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’

শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT