1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:03 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ থেকে রিজওয়ান-রউফ বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

স্কোয়াড ঘোষণায় বড় চমক হিসেবে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফের। তবে দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজমকে।
পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন স্কোয়াড ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে দল নির্বাচনের পেছনের কারণ ব্যাখ্যা করেন। বাবর আজমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাবরকে ওপেনার হিসেবে দেখছি না। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। বাবর মিডল ওভারে ইনিংস নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রয়োজনে ম্যাচ শেষ করার সক্ষমতা তার রয়েছে।
মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার বিষয়ে হেসন জানান, দলের উইকেটকিপারের জন্য ভিন্ন ধরনের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। ‘আমাদের উইকেটকিপার ব্যাট করবেন পাঁচ বা ছয় নম্বরে। রিজওয়ান মূলত টপ-অর্ডার ব্যাটার। সেই ভূমিকায় তার জন্য জায়গা নেই,’ বলেন তিনি।
উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে খাজা নাফে ও উসমান খানকে। উসমান খানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে হেসন বলেন, ‘শ্রীলঙ্কার কন্ডিশনে তার উইকেটকিপিং ও ব্যাটিং দুটোই মানসম্মত ছিল।’

পেস বোলিং বিভাগে হারিস রউফকে বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি। হেসনের ব্যাখ্যা, ‘আমরা এমন পেসার চেয়েছি যারা পাওয়ার প্লে, মিডল ও ডেথ—তিন ধাপেই কার্যকর হতে পারে। সে কারণে শাহীন শাহ আফ্রিদি, সালমান ও নাসিম শাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT