1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:04 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি’র কামনায় নান্দাইলে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025,

হুমায়ুন কবির।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইলে আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নান্দাইল উপজেলার আহবায়ক ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ইয়াসের খান চৌধুরী’র নির্দেশনায় ও যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়ের নেতৃত্বে পৌর বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল গণ-দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন দেশ ও দেশের মানুষের কল্যানে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যানে তাঁর সুস্থ্যতা প্রয়োজন। আসুন দেশ নেত্রীর জন্য আমরা সকলে দোয়া করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন এবং চিকিৎসার সর্ব কিছু সমন্বয় করছেন।

এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT