1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:04 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুরের টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩০ শে নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে এক মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁকে সুস্থ দেখতে চায় দেশের সাধারণ মানুষ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করছি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট।

এ ছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আলামীন সিদ্দিকী। তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT