1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ব্যাটল অফ গালওয়ান’-এ সালমান-গোবিন্দাদের পারিশ্রমিক কত?

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026,

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল। ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শক ও ইন্ডাস্ট্রির আগ্রহ তুঙ্গে। বিশেষ করে এই সিনেমার জন্য সালমান খানের শারীরিক প্রস্তুতি ও চরিত্রগত রূপান্তর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

জানা গেছে, ছবিটিতে অভিনয়ের জন্য সালমান খান পারিশ্রমিক নিচ্ছেন ১১০ কোটি রুপি।
চরিত্রের প্রয়োজনে নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েট মেনে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলেছেন ভাইজান।

এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে গোবিন্দকে। দীর্ঘদিন পর সালমান ও গোবিন্দা একসঙ্গে পর্দায় ফিরছেন। বাস্তব জীবনেও দুজনের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
সাধারণত যেখানে গোবিন্দা ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন, সেখানে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য তিনি পাচ্ছেন ৮ কোটি রুপি।

সালমানের সঙ্গে এই ছবির মাধ্যমে প্রথমবার কাজ করছেন চিত্রাঙ্গদা সিং। তিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সাধারণত তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি হলেও, এই ছবির জন্য নাকি তিনি নিচ্ছেন ২ কোটি রুপি।
এছাড়া ‘হাসিনা’, ‘জঞ্জীর’ ও ‘এ সুটেবল বয়’-এ অভিনয় করা অভিনেতা অঙ্কুর ভাটিয়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। শোনা যাচ্ছে, তার পারিশ্রমিক ১.৫ কোটি রুপি।

‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের পর আবারও এই ছবিতে দেখা যাবে অভিলাষ চৌধুরীকে। সূত্রের দাবি, তিনি পাচ্ছেন ৫০ লাখ রুপি।

হানি সিংয়ের জনপ্রিয় গান ‘মিলিয়নিয়ার’-এর মিউজিক ভিডিওতে নজর কাড়া মডেল ও অভিনেত্রী হীরা সোহাল এই ছবিতে অভিনয় করে পাচ্ছেন বলে শোনা যাচ্ছে ১ কোটি রুপি।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কারও পারিশ্রমিকের তথ্য নিশ্চিত করা হয়নি, তবে ইন্ডাস্ট্রি সূত্রে এই অঙ্কগুলোই ঘুরে বেড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT