1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ভারতকে ‘হারিয়ে’ কীভাবে বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,

নিরাপত্তা–শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার ব্যাপারে অবস্থান বদলাবে না বাংলাদেশ। বিশ্বকাপে খেললে বাংলাদেশের ম্যাচ হতে হবে শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে। কিন্তু আইসিসি শুরু থেকেই বলছে, শেষ মুহূর্তে এসে ভেন্যু বদলানো প্রায় অসম্ভব। তাহলে কি এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে সত্যি সত্যি খেলা হবে না বাংলাদেশের?

একটি করে দিন যাচ্ছে আর টি–টুয়েন্টি বিশ্বকাপ আরও কাছে চলে আসছে। বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, এদিকে আজ ১৭ জানুয়ারি। হাতের আঙুলে হিসাব করলে বিশ্বকাপের বাকি আর মাত্র ২১ দিন। এত অল্প সময়ের মধ্যে ভেন্যু বদলানো কঠিন। বিশ্বকাপের সূচি অনুযায়ী এরই মধ্যে যে টুর্নামেন্ট আয়োজনের সব বন্দোবস্ত চূড়ান্ত! এই মুহূর্তে বাংলাদেশের খেলা ভারত থেকে সরানো মানে অনেক কিছুতেই পরিবর্তন আনা। তবে আশার কথা হলো, হাওয়া যেন একটু বদলাচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব নিয়ে প্রথমে দুজন প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় আসতে পারছেন না একজন। সূত্র জানিয়েছে, বিসিবির সঙ্গে আলোচনার পাশাপাশি সরকারের সঙ্গেও কথা বলতে পারেন আইসিসির প্রতিনিধি।আলোচনা করতে আজ আইসিসির এক প্রতিনিধির ঢাকায় আসার কথা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT