1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:12 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মধ্যপ্রাচ্যে সংঘাত : এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026,

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় আগামী দু’দিনের (সোমবার ও মঙ্গলবার) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ স্থগিত করেছে মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি। নতুন সূচি পরে ঘোষণা করা হবে।
আজ (রোববার) এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং পাশাপাশি খেলোয়াড়, দল, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক দেশ, সৌদি আরব ও ইরানের দলগুলো।

সোমবার কাতারে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের ক্লাব আল-আহলি ও স্বাগতিক ক্লাব আল-দুহাইল মুখোমুখি হতো। একইদিন সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল-আহলি নিজেদের মাঠে আতিথ্য দিত ইরানের ট্রাক্টর এফসিকে। পরবর্তীতে মঙ্গলবার কাতারের আল-সাদ ও সৌদি আরবের আল-হিলাল এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াহদা মুখোমুখি হওয়ার কথা ছিল সৌদি আরবের আল-ইত্তিহাদের।
এদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার কাতারের আল-আহলি নিজেদের মাঠে জর্ডানের আল-হুসেইনকেকে আতিথ্য দেওয়ার কথা ছিল। এ ছাড়া বুধবার পূর্বনির্ধারিত আরব আমিরাতের আল-ওয়াসল ও সৌদি আরবের আল-নাসরের ম্যাচও মাঠে গড়াবে না। তবে এই দুই প্রতিযোগিতার পূর্বাঞ্চলীয় অংশের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যৌথ হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবসহ মার্কিন ঘাটি থাকা বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা শঙ্কায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিমানবন্দর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT