1. admin@nagorikchitra.com : admin :
March 28, 2026, 10:50 pm
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন–কৃষ্ণারা।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নেমেছিল ‘‎ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিলেন সাবিনারা। তবে ম্যাচে প্রথম গোলটা করেছে মালদ্বীপই। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে বল যায় বাংলাদেশের জালে।

তবে সমতাসূচক গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগটা সাবিনা কাজে লাগাতে পারেননি।

‎১৩ মিনিটে আবার ফ্রী কিক পায় বাংলাদেশ। এবার আর ভুল করেননি সাবিনা, সরাসরি শটে জাল কাঁপান অধিনায়ক, বাংলাদেশও ম্যাচে এগিয়ে যায় ২–১ ব্যবধানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করেছে। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রথমার্ধে আরও চারটি গোল করে বাংলাদেশ। ৬–১ স্কোরলাইনে সাবিনার মতো জোড়া গোল করেন লিপি আক্তারও।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ করে ৮টি গোল। এর মধ্যে ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ‎‎দ্বিতীয়ার্ধেও ছিল গোল উদযাপনের ধারা। ২২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। এর এক মিনিট পর বাংলাদেশকে অষ্টম গোলটি এনে দেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন।

‎ ‎ম্যাচ শেষ হওয়ার আগে মালদ্বীপকে আরও পাঁচ গোল দিয়েছে বাংলাদেশ। দশম ও ১১ নম্বর গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা উদযাপন করেন বাংলাদেশের ১২তম গোল। মালদ্বীপের কফিনে শেষ দুটি পেরেক ঠুকেছেন মেহেরুন আক্তার ও মাসুরা।‎

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT