1. admin@nagorikchitra.com : admin :
March 29, 2026, 8:03 am
শিরোনামঃ
ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন : নাসীরুদ্দীন পাটওয়ারী লারিজানি হত্যা : ‘চূড়ান্ত’ প্রতিশোধের হুমকি ইরানি সেনাপ্রধানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন।

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, February 5, 2026,

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির বন্যাদুর্গত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি গতকাল মোজাম্বিকের রাজধানী মাপুটোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমমূল্যের একটি চেক হস্তান্তর করেন। মাপুটোতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
উল্লেখ্য, টানা এক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মোজাম্বিকে ফসল, জীবিকা ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটিতে মারাত্মক মানবিক সংকট দেখা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানায় মোজাম্বিক সরকার।

চেক হস্তান্তরকালে হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বন্যাদুর্গত মানুষের দ্রুত এই দুর্ভোগ কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এ সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতি ও বন্ধুত্বের প্রতীক মাত্র।

অনুষ্ঠানে মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT