1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 2:54 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026,

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার জুলাই ২০২৬ মাসের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশগুলোর গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে সার্বিক কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. আবু সাইম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড় জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে।

রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় জেলা পুলিশের এ শ্রেষ্ঠত্ব অর্জনে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT