1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিয়াল মাদ্রিদের নতুন কোচ কে এই আরবেলোয়া

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026,

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারের পরই সাত মাসের কোচিং অধ্যায় শেষ হয় জাবি আলোনসোর। স্প্যানিশ এই কোচের বিদায়ের দিনই নতুন বস পেয়েছেন কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়ররা। রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া।
ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিচ্ছেন আরবেলোয়া। চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি। আলোনসোর সঙ্গে ‘পারস্পরিক সমঝোতায়’ বিচ্ছেদের কথা জানিয়ে রিয়াল তাকে ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে সম্মানও জানায়।

এতদিন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২৫ সালের জুন থেকে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ–১ তে চতুর্থ স্থানে রয়েছে দলটি।
২০২০–২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দিয়ে আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর কাদেতে ‘এ’, পরে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত হুভেনিল ‘এ’র দায়িত্ব পালন করেন। ২০২২–২৩ মৌসুমে ট্রেবল জেতার নজিরও রয়েছে আলভারো আরবেলোয়া। ২০২৪–২৫ মৌসুমে আবারও হুভেনিল ‘এ’ নিয়ে লিগ জয়ের পর কাস্তিয়ার দায়িত্ব পান এই স্প্যানিশ কোচ। সেখান থেকেই এবার সরাসরি প্রথম দলে পদোন্নতি হয় তার।

খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে।
কৌশলগতভাবে আরবেলোয়ার ফুটবল দর্শন আলোনসোর কাছাকাছি। তার পছন্দের ফরমেশন ৪-৩-৩। হাই প্রেসিং, আক্রমণাত্মক অবস্থান ও ম্যাচজুড়ে তার ফুটবলের মূল ভিত্তি। দলের পরিস্থিতি অনুয়ায়ী ৪-৪-২-১ ফরমেশনেও খেলান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT