1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:12 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026,

ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল খরলেন। সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেল আল নাসর।
জানুয়ারির ট্রান্সফারে দলের নিষ্ক্রিয়তার কারণে ধর্মঘট করেন রোনালদো। লিগের দুটি ও এএফসি কাপে একটি ম্যাচে খেলেননি তিনি। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা এদিন করলেন দুই গোল।

১৩ মিনিট পর রোনালদো এগিয়ে দেন আল নাসরকে। পেনাল্টি এরিয়ায় ভিড়ের মধ্যে তাকে খুঁজে পান কিংসলে কোমান। বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ে জাল কাঁপান রোনালদো। অফসাইডের কারণে ভিএআর পরীক্ষা করে গোলটি দেওয়া হয়। বয়স ৩০ হওয়ার পর এটি ছিল তার ৫০০তম গোল।

জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে আধঘণ্টার মাথায় ব্যবধান বাড়ান কোমান। বিরতির আগে রোনালদো আরেকটি গোল পেলেও অফসাইডে বাতিল হয়।

ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো ৭৭তম মিনিটে স্কোর ৩-০ করেন। নিজ অর্ধ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জালে জড়ান তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। কোমানের কাছ থেকে শর্ট পাস পান, তারপর আড়াআড়ি ড্রাইভে তিনি জালে বল ঠেলে দেন। অফসাইড যাচাইয়ে ভিএআর পরীক্ষা করলেও গোল বহাল থাকে।
আল নাসর এনিয়ে টানা অষ্টম লিগ ম্যাচ জিতল। তাতে করে নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল তারা। আগের ম্যাচে আল হিলাল ১০ জনের আল ইত্তিহাদের সঙ্গে ড্র করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT