1. admin@nagorikchitra.com : admin :
February 11, 2026, 3:23 am
শিরোনামঃ
একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ আজ থেকে চারদিন সরকারি ছুটি, দুদিন বন্ধ দোকান-শপিং মল বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষকদলের সাক্ষাৎ আইসিসি-বিসিবির অনুরোধে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, লাভবান হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় জেলায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

Reporter Name
  • Update Time : Tuesday, February 20, 2024,

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতার জন্য পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলা করা অপরিহার্য।

তিনি আজ (মঙ্গলবার) খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র আরও বলেন, খেলাধুলা মনকে আনন্দ, প্রফুল্ল ও শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে সহায়তা করে। শিক্ষার্থীদের খেলাধুলা অনুশীলন করা প্রয়োজন। লেখাপড়া করলেই জীবনের সাফল্য অর্জন করা সম্ভব না। এজন্য শিক্ষার্থীদের সকল ক্রীড়ায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, অংশগ্রহণই বড় কথা।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। অনুষ্ঠানে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT