1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 10:31 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শেষ মুহূর্তের গোলে জয়ের দেখা পেল রিয়াল

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2026,

কিছুটা ছন্নছাড়া রিয়াল মাদ্রিদ দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে। তাও আবার জয়সূচক গোলটি এসেছে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের শেষদিকে। যদিও সেল্টা ভিগোর বিপক্ষে ১১ মিনিটেই লিড নিয়েছিল আলভারো আলবেলোয়ার দল। প্রথমার্ধেই আবার গোল হজমের পর ম্যাচের বাকি সময়ে পয়েন্ট হারানোর শঙ্কায় ভুগেছে। শেষ পর্যন্ত অনেকটা ভাগ্যগুণে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
গতকাল (শুক্রবার) রাতে প্রতিপক্ষে সেল্টাভিগোর মাঠে ৪-৩-৩ ফরমেশনে দল সাজায় রিয়াল। এরমধ্যে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাহিম দিয়াজের সঙ্গে আরেকজন (আর্দা গুলার) অ্যাটাকিং মিডফিল্ডার। মূলত চোটের জন্য বেশ কয়েকজন ফুটবলারই মাঠের বাইরে আছেন। পজেশনে এগিয়ে থাকলেও কিছুটা বিবর্ণই ছিল সফরকারীরা। শেষ মুহূর্তে ফেদে ভালভার্দের গোলটি না হলে রিয়ালের হতাশা আরও বাড়ত।

এর আগে লিড পাওয়া গোলটি করে অঁরেলিয়ে চুয়ামেনি। সেল্টাভিগোর পক্ষে গোল করেছেন বোরজা ইগলেসিয়াস। পুরো ম্যাচে ১৪টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল, পজেশন ছিল ৬৩ শতাংশ। বিপরীতে সেল্টা ভিগোর নেওয়া ৮ শটের চারটি লক্ষ্যে ছিল। অবশ্য এই ম্যাচের আগে লা লিগার সর্বশেষ দুই ম্যাচে টানা হারের হতাশা ঘিরে ধরেছিল রিয়ালকে।

স্বাগতিক সেল্টা ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। তবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রতিপক্ষ ফরোয়ার্ড ইগলেসিয়াসের নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়েছেন। দশম মিনিটে ভিনিসিয়ুস দুজনকে পেছনে ফেলে বক্সে ঢুকে শট নিলেও হতাশ হতে হয় বল পোস্টে লাগায়। পরের মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ছোট কর্নারে বল পান আর্দা গুলার, তার পাস বক্সে পেয়ে ফরাসি মিডফিল্ডার জোরাল শটে সেল্টার জাল কাঁপান।
২৫ মিনিটে সেই গোল শোধ করে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ট্রেন্টকে কাটিয়ে উইলিয়ট সোয়েডবার্গ বল বাড়ান, অরক্ষিত ইগলেসিয়াস ছুটে গিয়ে বাঁ পায়ের শটে সমতা টানেন। ৪৫তম মিনিটে রিয়াল আরেকটি গোল খাওয়ার দ্বারপ্রান্তে ছিল। ছয় গজ বক্সের বাইরে থেকে সোয়েডবার্গের জোরাল শট ফিরিয়ে এই যাত্রায় বাঁচান কোর্তোয়া। বিরতির পর নেমেও সুবিধা করতে পারছিল না রিয়াল। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ভিনির শট খুব একটা অসুবিধায় ফেলতে পারেনি সেল্টাকে।

৮৭ মিনিটে অল্পের জন্য পিছিয়ে পড়া থেকে বাঁচে রিয়াল। ইয়াগো আসপাসের নেওয়া শট তাদের পোস্টে লেগে ফেরে। ম্যাচ তখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল, যোগ করা সময়ের পঞ্চম বক্সের বাইরে থেকে ভালভার্দের শট্র প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে সেল্টার জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না। যে গোল স্বস্তি ফেরায় রিয়াল শিবিরে। লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে এখন ৬৩। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT