1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:48 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025,

হুমায়ুন কবির।নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ নভেম্বর) সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার চামটা বাজারের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী আসন্ন নির্বাচন, দলের অবস্থান, নান্দাইলের উন্নয়ন পরিকল্পনা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নান্দাইলকে আমরা বদলে দিতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নেমেছি। মানুষের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান করতে চাই। যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু নেতৃত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নান্দাইলকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব।

এছাড়াও সাংবাদিকদের কল্যাণে বিশেষ উদ্যোগের কথাও ইয়াসের খান চৌধুরীর উল্লেখ করেন বলেন, নান্দাইলের সকল সাংবাদিককে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিকদের জন্য উপজেলায় একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে, যেখানে সাংবাদিকরা পৃথক পৃথক অফিস ও আবাসন সুবিধা পাবেন। আমি নির্বাচিত হলে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পে-স্কেল কার্যকরের জন্য জাতীয় সংসদে দাবি তুলবো।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির সহ নান্দাইলের বিভিন্ন কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT