1. admin@nagorikchitra.com : admin :
February 4, 2026, 10:27 pm

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026,

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা হয় বলে সরকার জানিয়েছে।
মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী।

এই অভিযানে বিভিন্ন দেশের ৩ হাজার ৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়।
আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে ওই কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসন করা প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইনলঙ্ঘনকারীদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বারবার বলেছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য।
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিতে কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT