1. admin@nagorikchitra.com : admin :
February 7, 2026, 9:54 pm

সিলেট বিভাগের তিন জেলায় জামায়াতের সমাবেশ আজ

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের তিন জেলায় ধারাবাহিক জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মধ্য দিয়ে। জনসভাগুলোতে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এ কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে তিন জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় জামায়াত। পাশাপাশি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির প্রথমে হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন তিনি। পরে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

তিনি আরও জানান, সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। এই জনসভার মধ্য দিয়েই মূলত শেষ হবে তার দেশব্যাপী নির্বাচনী সফর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT