1. admin@nagorikchitra.com : admin :
March 9, 2026, 8:24 pm

স্বর্ণের ভরি কত টাকা আজ?

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,

বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। টানা ৬ দফা বাড়ানোর পর ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর পর ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই দামে আজ রবিবারও বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১৩ দফা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT