1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৬ মিনিটের মাঝে ৪ গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026,

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার পথে অ্যাথলেটিক বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। যেখানে পুরো ম্যাচেই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দাপট দেখিয়েছে। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে কাতালানরা লাগামটা হাতে নেয় প্রথমার্ধে। বিরতির পর আরও এক গোল করে ৫-০ ব্যবধানের জয়ে নিশ্চিত করে ফাইনাল।
গতকাল (বুধবার) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে মুখোমুখি হয় বার্সা-বিলবাও। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।

এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করেছে বার্সেলোনা। যদিও ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে ১৬ মিনিটে। তবে পেদ্রির নেওয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর। কিছুক্ষণ বাদে লোপেজও একটি ভালো সুযোগ মিস করেছেন। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২১ মিনিটে তোরেসের গোলে লিড নেয় দলটি, বার্ধগির পাস কাজে লাগাতে
পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল কাঁপান।
বার্সার লিড ব্যবধান দ্বিগুণ হয় ৯ মিনিট পরই। বক্সে রাফিনিয়ার পাস পেয়ে এক স্পর্শ লোপেজ সেটি বিলবাওয়ের জালে জড়ান। ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল একজনকে পেরিয়ে বার্ধগি নিচু শট নেন। যা সিমোনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গোললাইন অতিক্রম করে। এবার বার্ধগির পাস পেয়ে একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও। এতক্ষণ প্রায় দর্শক হয়ে থাকা বিলবাও ৪২ মিনিটে ভীতি ছড়ায়, তবে গোলপোস্টে লেগে তাদের শট ফেরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT